গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।
আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরনে ছাপা লু্ঙ্গি ও লাল রঙের গেঞ্জি ছিল।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, বুধবার সকালে জয়দেবপুর-রাজশাহী রেলপথে নয়ানগর ব্রিজের ওপর ওই যুবকের মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে বেলা ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ভোরের দিকে কোনো সময়ে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
