বগুড়ায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় পিস্তল, গুলি ও দেশি অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তায়েবুর রহমান আশিকের নেতৃত্বে যৌথ বাহিনী ফুলতলা এলাকায় একটি বাড়িতে এ অভিযান চালায়।
আটক নান্টু (৪০) ওই এলাকার শুকুর আলীর ছেলে।
ম্যাজিস্ট্রেট তায়েবুর জানান, শুকুর আলীর ঘর তল্লাশি করে তিনটি বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড গুলি, ১১ রাউন্ড থ্রি নট থ্রির গুলি, চারটি চাপাতি, কয়েকটি রামদা, নগদ দেড় লাখ টাকা ও তিনশ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় অস্ত্র এবং মাদকদ্রব্য আইনে দুটি মামলা দায়ের করা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট।
শাহজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, নান্টুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ থানায় পাঁচটিরও বেশি অভিযোগ রয়েছে।
