কক্সবাজারে ইয়াবাসহ দুই যুবক আটক
কক্সবাজারের টেকনাফে দশ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ প্রায় চার লাখ টাকাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।
সোমবার সকালে লেদা এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
আটকরা হলেন ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. আফসার কামাল (২২) ও আলীখালী এলাকার ইসলাম মিয়ার ছেলে মোহাম্মদ রশিদ (১৮)।
টেকনাফের বিজিবি ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, গোপন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল লেদা এলাকা থেকে এ দুজনকে আটক করা হয়।
এ সময় কামালের দেহ তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় একটি প্যাকেট থেকে ৯ হাজার ৯২০টি ইয়াবা ট্যালেট এবং রশিদের হাতে থাকা শপিং ব্যাগ থেকে নগদ ৩ লাখ ৯০ হাজার টাকা পাওয়া যায়।
তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৩৫ লাখ ৬৬ হাজার টাকা।
এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা আবু রাসেল।
