বিনামূল্যের ল্যাপটপ পেল ঢাবির আরও ৫০ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ৫০ শিক্ষার্থীর হাতে বিনামূল্যের ল্যাপটপ তুলে দিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে চতুর্থ ডিইউআইটিএস ন্যাশনাল ক্যাম্পাস আইটি ফেস্ট- ২০১৫ এর সমাপণী অনুষ্ঠানে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের হাতে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ সময় পলক বলেন, বাংলাদেশের যা কিছু অর্জন, তার সবকটিরই সূত্রপাত ঘটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই সরকার প্রযুক্তির উন্নয়ন ভাবনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব সময় আগে বিবেচনা করে থাকে।
মন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইসিটি মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করলে ২০২১ সালের আগেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। একজন শিক্ষার্থীর হাতে একটি ল্যাপটপ তুলে দিলে তা ব্যক্তি, দেশ, জনগণ, উন্নতি-অগ্রগতিরে পেছনে বড় ভূমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানে একটি বিশেষ দিনকে আইটি দিবস ঘোষণা করে প্রযুক্তির বিস্তারে ব্যাপক কর্মসূচি গ্রহণের আহ্বানে সায় দেন মন্ত্রী।
বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির নেতারা এই অনুরোধ জানায়।
হায়দার আলী বলেন, “গরীব মেধাবী শিক্ষার্থীদের মেধা যাতে বৃথা না যায়, সেজন্য ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা খাত থেকে শিক্ষাবৃত্তিসহ নানা অনুদান দিয়ে থাকে এক্সিম ব্যাংক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনলজি) কোন অসচ্ছল শিক্ষার্থী আবেদন করলে তাদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাংক।
