চট্টগ্রামে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ের মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার পুকুরিয়ায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মীর কামাল (৩২) ও লিয়াকত আলী (২৭)। আহত শ্রমিকের নাম জানা যায়নি।
বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে পুকুরিয়া ইউনিয়নে আব্দুল গণি নামে এক ব্যক্তির মালিকাধীন পাহাড়ের মাটি কাটতে গিয়ে এই হতাহাতের ঘটনা ঘটে।
ওসি জানান, আব্দুল গণি অন্য এক ব্যক্তির কাছে পাহাড়ের মাটি বিক্রি করে। দুপুরে পাহাড় কাটার সময় উপর থেকে মাটি পড়লে মীর কামাল ঘটনাস্থলে মারা যায়।
এছাড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যায় লিয়াকত।
