পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি
পুলিশের দুই উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও চার অতিরিক্ত উপ-মহাপরিদর্শককে (অতিরিক্ত ডিআইজি) বদলি করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ বদলির এই প্রজ্ঞাপণ জারি করে।
পুলিশ কর্মকর্তাদের মধ্যে ঢাকার পিআইবির ডিআইজি মো. শাহাব উদ্দিন কোরেশীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারে আর ডিএমপির অতিরিক্ত কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমানকে পিআইবির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. দিদার আহম্মদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়।
অন্যদের মধ্যে ডিএমপির যুগ্ম-কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে র্যাবের পরিচালক এবং র্যাবের পরিচালক হিসেবে বদলির আদেশ পাওয়া কৃষ্ণ পদ রায়কে ডিএমপির যুগ্ম-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
