২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের স্কুলছাত্রী ধর্ষণের আসামি গ্রেপ্তার

শেরপুরের নকলা উপজেলার মমিনাকান্দা গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি মুর্তুজ আলীকে (৫০) পুলিশ গ্রেপ্তার করেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 04:02 PM

Updated : 22 Aug 2022, 12:23 PM

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, সোমবার শেরপুর শহরের থানা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুর্তুজা নকলার বালিয়াদী গ্রামের মৃত বাছির ফকিরের ছেলে।

গ্রেপ্তারের পর মুর্তুজ আলী অসুস্থ হয়ে পড়ায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে পুলিশের পাহারায় তার চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর তাকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।

মহিবুল ইসলাম খান জানান, গত ২৪ মে ১০ বছরের ওই স্কুল ছাত্রীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে প্রতিবেশী মুর্তুজা আলী মমিনা কান্দা গ্রামে ঈদগাহ মাঠের পাশে নিয়ে ধর্ষণ করে।

এরপর ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দিয়ে সে চলে যায়।

ওই রাতেই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে এবং ঘটনাটি সে তার মাকে জানায়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, মেয়েটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা তেওয়া হয়। পরে সেখানে থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে  সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন আছে।

এ ঘটনায় তারা বাবা বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেছেন।