২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তার চর থেকে কিশোরীর লাশ উদ্ধার

রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর চর থেকে এক অজ্ঞাত পরিচয় কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 03:02 PM

Updated : 22 Aug 2022, 12:23 PM

কাউনিয়া থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে হারাগাছ এলাকার ধুমগাড়া চরে লাশটি পাওয়া যায়।

কিশোরীর বয়স আনুমানিক ১৯-২০ বছর। তার পরনের সালোযার ও কামিজ ছেঁড়া ছিল। গলায় ওড়না প্যাঁচানো।

“দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

স্থানীয় কৃষকদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানান ওসি।