২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আনসার সদস্যের ‘আত্মহত্যা’

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় চট্টগ্রামে এক আনসার সদস্য ‘আত্নহত্যা’ করেছেন বলে তার সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 03:13 AM

Updated : 22 Aug 2022, 12:23 PM

রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মাহবুবুর রহমানের (২০) মৃত্যু হয় বলে জানান নগরীর ডাবলমুরিং থানার এসআই সাইদুর রহমান।

মাহবুবুর শরীয়তপুরের গুলারবাজার গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি ডাবলমুরিং থানার ধনিয়াওয়ালা পাড়া আনসার ক্যাম্পে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মীদের বরাত দিয়ে এসআই সাইদুর রহমান বলেন, “এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শনিবার রাত সাড়ে ৩টার দিকে নিজেই মাথায় গুলি করেন মাহবুবুর।”

এ সময় সহকর্মীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রোববার রাত ১০টার দিকে সেখানে তার মৃত্যু হয়।