২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণের অভিযোগে সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে মামলা

রংপুরের পীরগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক সাবেক সেনা সদস্যের নামে মামলা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 07:49 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোকসেদ আলী জানান, রোববার বিকেলে গ্রামের বাসিন্দা ওই ছাত্রীর বাবা সেনা বাহিনীর সাবেক সদস্য সুলতান মিয়ার (৪৫) বিরুদ্ধে মামলা করেন।

মোকসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুল্লাহপুর গ্রামের পাশের মাদারগঞ্জ বাজারে সুলতান মিয়ার ‘শিউলি টেলিকম’ নামে একটি ফ্লেক্সি লোডের দোকান রয়েছে। রওশনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্রী তার দোকানে প্রায় যাতায়াত করতো।

“শনিবার রাতে বাড়িতে কেউ না থাকায় ওই শিশুটিকে একই গ্রামে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন সুলতান। শিশুটির চিৎকারে স্থানীয়রা বাড়িটি ঘেরাও করলে সুলতান বাড়ির প্রাচীর টপকে পালিয়ে যায়। ”

শিশুটি পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক জোবায়দা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। সুস্থ হয়ে উঠতে কয়েকদিন সময় লাগবে। সুস্থ না হওয়া পর্যন্ত তার মেডিকেল পরীক্ষা করা সম্ভব হবে না।”