সুনামগঞ্জে আদালতে আসামির মৃত্যু
সুনামগঞ্জের একটি আদালতে অসুস্থ হয়ে এক আসামির মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় মৃত জিন্নাত আলী (৫০) ধর্মপাশা উপজেলার জাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতারণা মামলায় দুপুরে ধর্মপাশা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসে জামিন প্রার্থনা করেন জিন্নাত আলী।
শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সন্ধ্যায় কোর্ট হাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ সুপার।
