পূর্ণ পয়েন্ট নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোরের শুরু
ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে পূর্ণাঙ্গ পয়েন্ট পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিপক্ষ ছিল ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট।
তবে নির্ধারিত সময়ে তারা মাঠে উপস্থিত না হওয়ায় ওয়াকওভার পায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের খেলা রয়েছে চ্যানেল নাইনের।
এদিকে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে জয় পেয়েছে ঢাকা ট্রিবিউন, নতুন সময় ডটটিভি, ডেইলি স্পোর্টস২৪ ও নিউ এইজ।
