২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে যুবকের মৃতদেহ উদ্ধার

মাদারীপুর সদর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 04:39 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

বুধবার সকালে উপজেলার শিরখাড়ার জলাকা এলাকা থেকে তার (২৪) মৃতদেহ উদ্ধার করা হয়।

তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, জলাকার সেতু এলাকায় মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃহদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।

"মৃতদেহের শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুবৃর্ত্তরা তাকে হত্যা করে ফেলে গেছে।"