চাঁদপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাঁদপুরে কয়েকটি এলাকায় একশরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।
বুধবার চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের ষোলঘর, টোলঘর, চাঁদপুর সেতু, বাগাদী এলাকাসহ বেশ কয়েকটি স্থানে এই অভিযান চালানো হয়।
চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত এবং সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ মো. শাহরুল আমিন অভিযান পরিচালনা করেন।
প্রকৌশলী শেখ মো. শাহরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে সড়কের দুই পাশের বাকি অবৈধ দোকানপাট ও বসতঘরসহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
