মুন্সীগঞ্জে যুবলীগকর্মী গুলিবিদ্ধ
মুন্সীগঞ্জ শহরে এক যুবলীগকর্মী অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন।
সদর থানার ওসি মো. ইউনুছ আলী জানান, বুধবার দুপুরে গণকপাড়া এলাকায় শাহজালাল মিজি (২৩) নামের ওই যুবকের তলপেটে দুটি গুলি বিদ্ধ হয়।
তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।
তবে কারা ও কেন গুলি করেছে তা নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে শোনা গেলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
ওসি জানান, মাদকসহ কয়েকটি মামলায় এর আগে শাহজালালকে গ্রেপ্তার করা হয়েছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পান।
শাহজালাল শহরের দক্ষিণ কোটগাঁও এলাকার ঝিন্টু মিজির ছেলে।
