২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ছিনতাইকারীর ছুরিতে ব্যবসায়ী খুন

লালমনিরহাটে মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 12:32 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

নিহত একরামুল হক নয়ন (৩৬)  শহরের নর্থ বেঙ্গল এলাকার মৃত আছের আলীর ছেলে। ওই এলাকায় ‘আলিফ মেডিকেল স্টোর’ নামে তার একটি ওষুধের দোকান আছে।

জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শহরের এয়ারপোর্ট এলাকায় ছিনতাইকারীরা নয়নকে কুপিয়ে তার মোটরসাইকেল নিয়ে যায়।

ঘটনার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে আটক এবং নয়নের মোটরসাইকেলটি উদ্ধার করে বলে জানান তিনি।

আদিবুল জানান, নয়ন পরিচিত একজনকে মোটরসাইকেলে করে মহেন্দ্রনগর ইউনিয়নের আমবাড়ী গ্রামে পৌঁছে দিয়ে শহরে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন।

“ছিনতাইকারীরা নয়নকে আটকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পথচারীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সকালে সেখানে তার মৃত্যু হয়।”

ছিনতাকারীদলের বাকি সদস্যদের ধরার চেষ্টা চলছে বলে সহকারী পুলিশ সুপার জানান।