দোহারে হত্যা ও অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
ঢাকার দোহার উপজেলায় হত্যা ও অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
দোহার থানার ওসি মো. মাহমুদুল হক জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে সাতভিটা গ্রাম থেকে আমির হোসেন (৫০) নমের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
“তার বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা ও অপহরণের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে”, বলেন ওসি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আমিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
