২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 06:14 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

সোমবার রাতে শাহজাদাপুর গ্রামে এ ঘটনায় নিহত ফরিদ মিয়া খাদেম (৮৩) শাহজাদপুর গ্রামের মৃত আবদুর রইছ মিয়ার ছেলে।

সরাইল থানার ওসি মো. আলী আরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।

ফরিদ মিয়ার স্ত্রী আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি পুকুর নিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল।

সোমবার রাত ৮টার দিকে ফরিদ মিয়াকে রাস্তায় একা পেয়ে একদল দুর্বৃত্ত বেধড়ক পিটিয়ে আহত করে।

জেলা সদর হাসাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় বলে জানান আমেনা।