নিখোঁজ শিশু এতিমখানা থেকে উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হারিয়ে যাওয়ার প্রায় সাড়ে তিন বছর পর এক শিশুকে এতিমখানা থেকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার মোবারক হোসেন ফরিদগঞ্জ পৌর এলাকা থেকে শাহীন হোসেনও সেলিনা বেগমের ছেলে।
সোমবার রাতে মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাকরা গ্রামের জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল মাদ্রাসা ও এতিমখানা থেকে তাকে উদ্ধার করা হয়।
মতলব দক্ষিণ থানার ওসি কবির হোসেন জানান, ২০১২ সালের ২৭ জানুয়ারি ফরিদগঞ্জ পৌর এলাকা থেকে পাঁচ বছরের শিশু মোবারক হোসেন শাকিল হারিয়ে যায়। এ জন্য তার পরিবার প্রতিবেশী সখিনা বেগম নামের এক নারীকে দায়ী করেন।
“এই ঘটনায় তদন্ত করেও যখন কোনো কিনারা পাওয়া যাচ্ছিল না তখন খবর আসে মোবারক জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল এতিমখানায় রয়েছে।”
সোমবার সন্ধ্যায় শিশুটির স্বজন ও পুলিশ গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বলে জানান তিনি।
ওই মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, সখিনা বেগম নামে এক নারী নিজের সন্তান পরিচয় দিয়ে শিশুটিকে এতিমখানায় ভর্তি করে। তখন শিশুটির বাবার নাম মৃত আলমগীর বলে জানানয়।
শিশুটি উদ্ধারের পর থেকে সখিনা পলাতক রয়েছেন।
