মাধবপুরে তরুণীকে ধর্ষণের পর হত্যা
হবিগঞ্জে ধর্ষণের পর এক তরুণীকে হত্যার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার মাধবপুর উপজেলার রামেশ্বর গ্রামে নিজ বাড়ির পাশে শিল্পী রানী সরকারের (১৮) লাশ পাওয়া যায়।
রোববার রাতে শিল্পীর বাবা থানায় মামলা দায়েরের পর ওই রাতেই রামেশ্বর গ্রাম থেকে সন্দেহভাজন রাজকুমার সরকারকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
মাধবপুর থানার ওসি মোল্লা মনির জানান, শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমাতে যান শিল্পী। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ঘরে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন।
এক পর্যায়ে বাড়ির পাশের সবজি বাগানে শিল্পীর ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
রোববার রাতে শিল্পীর বাবা বিনীত সরকার বাদী হয় মাধবপুর থানায় মামলা দায়ের করেন বলে ওসি জানান।
গ্রেপ্তার রাজকুমার সরকার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার উড়িয়াইন গ্রামের মনমোহন সরকারের ছেলে।
