২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে ব্যাগের ভেতর কাটা রাইফেল

বেনাপোলের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে দুটি কাটা রাইফেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 12:21 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, রোববার রাত ৯টার দিকে গাতীপাড়া সীমান্তের কাছে ওই অস্ত্রের ব্যাগ পাওয়া যায়।

তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেননি বিজিবি সদস্যরা। উদ্ধার অস্ত্র দুটি বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে।

কর্নেল জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদল ‘অস্ত্র বিক্রেতা’ ভারত থেকে অস্ত্র নিয়ে এসে গাতিপাড়া সীমান্ত পার হয়ে পাশের একটি মাঠে অবস্থান করছে খবর পেয়ে বিজিবির টহলদল সেখানে অভিযানে যায়।

“বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র বিক্রেতারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতর থেকে দুটি কাটা রাইফেল পাওয়া যায়।”

বন্দর থানার ওসি অপূর্ব হাসান বলেন, “অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”