ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার মামুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান সদরের কানাইপুর এলাকার বাসিন্দা।
ফরিদপুর কোতোয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রমজান মারা যান।
দুর্ঘটনার পর পুলিশ বাসটিকে আটক করেছে বলে জানান তিনি।
