২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগীর খামারের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 01:08 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

রোববার সকালে উপজেলার কামারিয়া গ্রামে স্থানীয় মো. ইদ্রিস ব্যাপারীর ‘পোল্ট্রি ফার্মে’র কাছে এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার এসআই চন্দন কুমার চক্রবর্তী জানান।

নিহত শওকত (২৫) ওই গ্রামের মো. আতর আলীর ছেলে। ওই খামারে তিনি কাজ করতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মরিয়ম বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে শওকত খামারে কাজ করতে যান। কাজের একপর্যায়ে খামারের পাশে পড়ে থাকা তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।