২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট লাখ শিক্ষার্থীর সঞ্চয় ৭০০  কোটি টাকা

বাংলাদেশের সাড়ে আট লাখ স্কুল শিক্ষার্থীর সঞ্চয় সাত’শ কোটি টাকা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 05:21 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

শিক্ষার্থীরা ব্যাংক হিসেবের মাধ্যমে এ টাকা সঞ্চয় করেছে বলে শনিবার বাংলাদেশ ব্যাংক এক অনুষ্ঠানে জানিয়েছে।

ব্যাংকের বরিশাল কার্যালয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও  স্কুল ব্যাংকিং মেলায় এ তথ্য জানানো হয়। দিন ব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন।

এতে বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, মো. নাজিমুদ্দিন, রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী ও বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার মহাব্যবস্থাপক নূরুল আলম কাজী।

বক্তারা বলেন, সারা দেশের সাড়ে আট লাখ শিক্ষার্থী স্কুল ব্যাংকিংয়ের আওতায় রয়েছে। তাদের জমানো টাকার পরিমাণ সাতশ’ কোটি।

এর মধ্যে দক্ষিণাঞ্চলে ৩০ হাজার ব্যাংক হিসেবে জমাকৃত টাকার পরিমাণ ১০ কোটি বলে জানান তারা ।

দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস। মেলায় ৩৭টি ব্যাংকের স্টল রয়েছে।