ফতুল্লায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে রামিন (২০) নামের ওই যুবকরে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।
রামিন মাসদাইর এলাকার নুরুল ইসলামের ছেলে ও ফারিহা গার্মেন্টসের শ্রমিক ছিলেন বলে জানায় পুলিশ ।
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. শরফুদ্দিন জানান, বুধবার দুপুরে রামিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি।
রামিনের পরিবারের সদস্যেদের অভিযোগ, মাসদাইর এলাকার এক গৃহবধূর সঙ্গে রামিনের প্রেমের সর্ম্পক ছিল।
এ নিয়ে ওই নারীর স্বামী অনেকদিন থেকেই রামিনকে হত্যার হুমকি দিয়ে আসছিল। সে-ই রামিনকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তারা।
