মাগুরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মাগুরায় মাটির নীচে চাপা দেওয়া হাত-পা ও মাথা বিচ্ছিন্ন অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে মহাম্মদপুর উপজেলার চর দেউলি গ্রামে লাশটি পাওয়া যায়।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, মধুমতি নদীর চরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
