২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে সিসি ক্যামেরা স্থাপন

বেনাপোল স্থলবন্দর ও  শুল্কভবন কর্তৃপক্ষ তাদের সব গুরুত্বপুর্ণ স্থাপনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 04:41 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

চেক পোস্টের রাজস্ব কর্মকর্তা হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুধু কাস্টমস ও বিজিবির যৌথ চেক পোস্টে সিসিটিভি মনিটরিংয়ের কার্যক্রম শুরু হয়।

চলতি মাসের ২ তারিখ থেকে বেনাপোল বন্দর, শুল্কভবনসহ পুরো বন্দর এলাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে।

শুল্কভবন ও চেক পোস্ট এলাকায় বসানো ২৫টি সিসি ক্যামেরার কার্যক্রম শুল্ক কমিশনার এএফএম আব্দুল্লাহ খান সরাসরি নজরদারি করছেন।

শুল্কভবন ও বন্দরের  সকল কর্মকাণ্ড কমিশনারের কঠোর নজরদারিতে থাকায় রাজস্ব ফাঁকি ও মালামাল চুরি রোধ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন হাসানুজ্জামান।

যাত্রী পারাপার পর্যবেক্ষণ ও তাদের হয়রানি করা হচ্ছে কি না তা শুল্কভবনে বসেই নজরদারিতে রাখতে পারছেন কমিশনার।

এর ফলে আন্তর্জাতিক চেক পোস্টে পাসপোর্ট হয়রানি কমেছে এবং দালালমুক্ত পরিবেশে যাত্রীরা যাতায়াত করতে পারছেন বলে দাবি করেন হাসানুজ্জামান।

এছাড়া বন্দরে রাখা আমদানি পণ্য, বন্দর থেকে পণ্যবাহী ট্রাক বের হওয়ার পর তার গতিবিধি সমবকিছুর উপর নজরদারি চলছে বিলে তিনি জানান।

শুল্ক কমিশনার এএফএম আব্দুল্লাহ খান জানান, বন্দর ও শুল্কভবন সিসিটিভি ক্যামেরার আওতায় আসায় বন্দরের সব অনিয়ম, হয়রানি ও দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন বলেন, এখন রাজস্ব ফাঁকি দিয়ে পণ্যবোঝাই কোনো ট্রাক বের হওয়া সম্ভব নয়। শুল্ক বিভাগের রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য বোঝাই ট্রাক কাস্টমস-বিজিবির যৌথ চেক পোস্টও পার হতে পারবে না।