২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে মিয়ানমার নাগরিকসহ গ্রেপ্তার ২

ভুয়া কাগজপত্র দিয়ে পাসপোর্ট তৈরিতে সহযোগিতার অভিযোগে লক্ষ্মীপুরে এক ইউনিয়ন পরিষদ সচিব ও মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 12:04 AM

Updated : 22 Aug 2022, 12:17 PM

বৃহস্পতিবার বিকালে সচিব মাহবুবুর রহমান ও মিয়ানমার নাগরিক সৈয়দ আহমেদকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাহবুবুর রহমান সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের সচিব ও একই উপজেলার লাহারকান্দি গ্রামের সেকান্দর মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানান, উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের সচিব মাহবুবুর রহমান রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট তৈরিতে সহযোগিতা করছিল খবর পেয়ে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়।

 এসময় ওই ইউপি সচিব ও মিয়ানমারের নাগরিক সৈয়দ আহমেদকে ভুয়া জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্রসহ গ্রেপ্তার করা হয়।