২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্টুনে যৌন নিপীড়নের প্রতিবাদ

বর্ষবরণ উৎসবে নারীদের যৌন নিপীড়নের প্রতিবাদ জানাতে কার্টুন অঙ্কন ও প্রদর্শনীর আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 01:44 AM

Updated : 12 Oct 2022, 03:41 PM

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে দুই দিনব্যাপী এ কার্টুন অংকন ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

‘বর্ষবরণে নারীর উপর যৌন নিপীড়নের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এ প্রতিবাদী কার্টুন অংকনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান নাসিরুদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও অন্য বিভাগের শিক্ষার্থীরা কার্টুন অংকনে অংশ নেন।

নাসিরুদ্দিন আহমেদ বলেন, “নারীর উপর যৌন নির্যাতনের মতো অপরাধ নির্মূলের জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর সেক্ষেত্রে মানুষকে সচেতন করতে কার্টুন দারুণ ভূমিকা রাখতে পারে।”

এবারের বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যৌন নিপীড়নের শিকার হন কয়েকজন নারী।

একইদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও নারীদের উপর যৌন নিপীড়নের ঘটনা ঘটে।

এসব ঘটনা জানাজানির পর থেকে দেশব্যাপী প্রতিবাদ অব্যাহত রয়েছে।

প্রতিবাদের অংশ হিসেব গত রোববার ছাত্র ইউনিয়নের কর্মীরা যৌন নিপীড়কদের গ্রেপ্তারের দাবিতে ডিএমপি কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশি লাঠিপেটার শিকার হন।

এর প্রতিবাদে মঙ্গলবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়।