২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রাক খাদে, শ্রমিক নিহত

বরিশালে দুটি সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত ও এক পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 04:35 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

মঙ্গলবার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুই দুর্ঘটনা ঘটে।

বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সাতমাইল এলাকায় একটি ট্রাক খাদে পড়ে মনির হোসেন (২৯) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

মনির বাবুগঞ্জের তিলক এলাকার মনু মোল্লার ছেলে।

বিমান বন্দর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শ্রমিক মনির সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মতিয়ার রহমান আরও জানান, সকাল ১০টার দিকে টাকা নিয়ে পুলিশ প্রহরায় ঢাকা যাচ্ছিল বাংলাদেশ ব্যাংকের একটি কভার্ড ভ্যান।

ভ্যানটি ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়ি চালক মন্টু মিয়া ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক তোফাজ্জেল হোসেন আহত হন।

আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে বলে জানান তিনি।