২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে এলএমজির অংশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় খাল খননকালে একটি এলএমজির একাংশ পেয়েছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2015, 10:23 PM

Updated : 22 Aug 2022, 12:07 PM

মঙ্গলবার বিকালে উদ্ধার হওয়া এলএমজির অংশটুকু মুক্তিযুদ্ধকালীন সময়ের বলে ধারণা করছেন স্থানীয় এক মুক্তিযোদ্ধা।

বন্দর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৩টার দিকে সোনাকান্দা হাট সংলগ্ন খালে খনন কাজ করার সময় শ্রমিকরা এলএমজির সামনের অংশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাজী নাসির বলেন, সোনাকান্দায় অবস্থিত নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডটিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের ক্যাম্প ছিল।

এটি তাদের ফেলে যাওয়া অস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

উদ্ধারকৃত অস্ত্রের অংশটি মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষণ ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন ওই মুক্তিযোদ্ধা।