২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসির স্ত্রীর গাড়িতে করে ফেনসিডিল পাচার

সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলামের স্ত্রীর ব্যবহৃত গাড়ি থেকে ৩৭৫ বোতল ফেনসিডিলসহ চালককে আটক করেছে র‌্যাব-৯।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2015, 12:55 AM

Updated : 22 Aug 2022, 12:05 PM

মঙ্গলবার রাতে নগরীর শিবগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে  র‌্যাব জানিয়েছে।

আটক চালক রূমন মিয়া (২৭) হবিগঞ্জের শাহজিবাজারের ইব্রাহিম মিয়ার ছেড়ে ।

র‌্যাব-৯ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দীর্ঘ দিন ধরে একটি সরকারি গাড়ি দিয়ে ফেনসিডিল আনা-নেওয়া হচ্ছে ।

“আজ রাত সাড়ে ৮ টার দিকে রূমন মিয়া সার্কিট হাউজ থেকে গাড়ি নিয়ে উপশহরে যাওয়ার পথে শিবগঞ্জ এলাকায় গাড়ি তল্লাশি করে ৩৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।”

রুমন দুই বছর ধরে ফেনসিডিল পাচার করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন।