২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্তাবন্দি লাশ উদ্ধার ৪০ দিন পর

নিখোঁজের ৪০ দিন পর কুষ্টিয়া ভেড়ামারায় পদ্মা নদী থেকে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 06:42 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

সোমবার বেলা ১টার দিকে পদ্মার রায়টা ঘাট এলাকায় হামিদুল ওরফে হামিদের (৩৮) লাশ পাওয়া যায়।

হামিদুল উপজেলার রায়টা এলাকার আহম্মদের ছেলে।

নিহতের ভাই মতি সর্দ্দার বলেন, ৪০ দিন আগে নিজ এলাকা থেকে কয়েকজন দুর্বৃত্তরা হামিদকে অপহরণ করে।

এ ব্যাপারে গত ২১ মার্চ ২০১৫ ভেড়ামারা মডেল থানায় একটি অপহরণ ও হত্যা চেষ্টার মামলা করেন তারা।

স্থানীয় এক নৌকার মাঝি সরেজ আলী জানান, কয়েকদিন আগে ঝড়ের কবলে ডুবে যাওয়া একটি নৌকার খোঁজে ঘটনাস্থলে পদ্মা নদীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের রশিতে আটকে বস্তাবন্দি লাশটি উঠে আসে।

এ সময় নিহতের ভাই মতি সর্দ্দার গলিত লাশের পরনের জামা-কাপড়, চাদর ও স্যান্ডেল দেখে হামিদকে শনাক্ত করেন।

ভেড়ামারা থানার ওসি মামুন খান জানান, খবর পেয়ে পুলিশ পদ্মা নদী থেকে বস্তাবন্দি গলিত লাশটি উদ্ধার করেছে।