২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

বরিশাল শহরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 12:55 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

সোমবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনার পরপরই দায়ী ট্রাক চালককে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে পুলিশ।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, নিহত আবদুল কাদের হাওলাদার (৩৫) বরিশাল জেলা জজ আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। তার বাড়ি সদর উপজেলার চাঁনপুরা গ্রামে।

ওসি বলেন, “লঞ্চঘাট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কাদের হাওলাদার। এ সময় দ্রুতগতিতে এসে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

জনবহুল এলাকায় এ দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ট্রাকটি আটকে চালক আজিজ মিয়াকে ধরে পুলিশে দেয় বলে জানান ওসি।