২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষামন্ত্রীকে হত্যার হুমকি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 05:46 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

এ ঘটনায় রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) (নম্বর-৮১৭) করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী জানিয়েছেন।

তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন দিন আগে মন্ত্রীর মোবাইল ফোনে এসএমএস করে এই হুমকি দেওয়া হয়।

এসএমএসে পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ, অবৈধভাবে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়াসহ কয়েকটি অভিযোগ করা হয়েছে।

শিক্ষামন্ত্রীকে যেখানে পাওয়া যাবে হত্যা করার হুমকি দিয়ে এসএমএসে মন্ত্রীর স্ত্রী-সন্তানদের ওপরও হামলার হুমকি দেওয়া হয়।

রাজধানীর বারডেম হাসপাতালে গত বুধবার চোখের ছানি অপারেশন শেষে বর্তমানে হেয়ার রোডের সরকারি বাড়িতে অবস্থান করছেন মন্ত্রী নাহিদ।