চট্টগ্রামে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ে সিইসি
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ।
নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত আছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, মহানগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহামেদ।
প্রধান দুই মেয়র প্রার্থী বিএনপি সমর্থিত ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের’ মনজুর আলম এবং আওয়ামী লীগ সমর্থিত ‘নাগরিক কমিটির’ প্রার্থী আ জ ম নাছির উদ্দিনসহ অন্য মেয়র, কাউন্সিলর প্রার্থীরা অংশ নিয়েছেন সভায়।
এছাড়া নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহীম হোসেন চৌধুরীও আছেন সেখানে।
