২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শহরে বাস উল্টে পথচারীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকায় বাস উল্টে এক পথচারী নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 03:38 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

নিহত মো. সোহেল (২৫) বাকলিয়ার তুলাতলী নয়া মসজিদ এলাকার বাসিন্দা।

বাকলিয়া থানার এসআই রাশেদুল কবির জানান, বুধবার সকালে বাকলিয়ার রাজাখালী এলাকায় এ দুর্ঘটনা হয়।

তিনি বলেন, নগরী থেকে বাঁশখালীগামী বাসটি রাজাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

“এ সময় রাস্তার পাশে থাকা সোহেল ঘটনাস্থলেই মারা যান এবং বেশ কয়েকজন আহত হন।”

আহতদের মধ্যে মো. লেদু (৫৫) ও মমতাজ বেগম (১৮) নামে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই রাশেদুল।