২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি চট্টগ্রাম যাচ্ছেন শনিবার

সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে বৈঠক করতে শনিবার চট্টগ্রাম আসছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 07:08 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

নগরীর হল টোয়েন্টিফোরে সকাল ১০টায় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার ওইদিন চট্টগ্রাম সিটি করপোরেশনের সব মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে বৈঠক করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকার দুটির পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনও অনুষ্ঠিত হবে।