ফরম পূরণে অতিরিক্ত টাকা নয়
পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় না করার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লক্ষ্য করেছে যে, বিভিন্ন পরীক্ষার ফরম পূরণের সময় কোনো কোনো কলেজ পরীক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফিসের অতিরিক্ত টাকা আদায় করে থাকে।
বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় করা থেকে বিরত থাকার জন্য কলেজসমূহের দৃষ্টি আকর্ষণ করা হয় বিজ্ঞপ্তিতে।
