২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামীকে ধরে পুলিশে দিয়েছে স্বজনরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 01:03 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, সোমবার রাতে বাঁশপাড়া গ্রামের নতুন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।   

নিহতের নাম আনজু মনোয়ারা মনি (৩৬)। স্বামী হারুনুর রশিদের (৪০) সঙ্গে প্রায়ই তার দাম্পত্য কলহ হতো বলে স্বজনরা পুলিশকে জানিয়েছেন।

মঙ্গলবার সকালে ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মনির লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

হাসপাতালের আবাসিক চিকিৎসক অসীম কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতে তার মাথার মগজ বেরিয়ে এসেছে।”

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাতেও ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে হারুন তার স্ত্রীকে পিটিয়ে আহত করে।

“অন্যরা বাধা দিতে আসার আগেই হারুন তার স্ত্রীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মনির মৃত্যু হয়।”

পরে পরিবারের অন্য সদস্যরা বাইরে থেকে ওই ঘরের দরজা আটকে দিয়ে পুলিশে খবর দেয় বলে জানান ওসি।