টেকনাফে প্রায় আড়াই লাখ ইয়াবা আটক
কক্সবাজারের টেকনাফে লবণ মাঠে অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ৪২ ব্যাটালিয়নের সদস্যরা এসব ইয়াবা উদ্ধার করেন।
বিজিবি’র টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক আবুজার আল জাহিদ জানান, বিজিবি’র লেদা বিওপির কোম্পানি কমান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।
এসময় উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ৭ কোটি টাকা।
তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান আবুজার আল জাহিদ।
