২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকনিক স্পটে যুবকের মৃত্যু, প্রবাসীর স্ত্রী আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার একটি পিকনিক স্পটে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 08:01 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

মুন্সীগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইমদাত হোসাইন জানান, সোমবার বিকালে গজারিয়ার মেঘনা ভিলেজ নামে একটি পিকনিক স্পট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওই সময় তার সঙ্গে থাকা এক গৃহবধূকে প্রবাসীর স্ত্রীকে আটক করেছে পুলিশ।

মৃত আব্দুল হালিম (২৮) কুমিল্লার তিতাস থানার মধ্যুয়াকালিয়া গ্রামের আবুল হোসেন ছেলে। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

আটক নারী (২৮) নিহতের প্রতিবেশী। তার স্বামী মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে থাকেন।

পুলিশ কর্মকর্তা ইমদাত আরও বলেন, হালিম ও ওই নারী কুমিল্লার তিতাস থেকে ওই পিকনিক স্পটে বেড়াতে আসেন। পরে হালিম মারা যান।

স্থানীয়রা জানান, কফি খাওয়ার এক পর্যায়ে হালিম মাটিতে লুটিয়ে পড়েন। উদ্ধার করে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইমদাত।