২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিষ দিয়ে’ ৩ পুকুরের মাছ নিধন

ঝিনাইদহ সদরে এক ব্যক্তির তিনটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা অভিযোগ উঠেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 09:00 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

শুক্রবার উদয়পুর গ্রামের আব্দুর রাজ্জাকের ওই তিন পুকুরের মাছগুলো মরে ভেসে ওঠে।

আব্দুর রাজ্জাক উদয়পুর ওয়ার্ড বিএনপির সভাপতি, যিনি এখন কারাগারে রয়েছেন।

আব্দুর রাজ্জাকের স্ত্রী বীথি খাতুন জানান, তার স্বামী গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। পুকুর তিনটি ইজারা নিয়ে তার স্বামী মাছ চাষ করেন। 

ভোর রাতে কে বা কারা পুকুর তিনটিতে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরে মাছ মরে ভেসে ওঠে।

এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করেন বীথি।

সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।

অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।