শাহজালালে ১২ কেজি সোনা উদ্ধার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।
উদ্ধার এসব সোনার বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, বিমানবন্দরের কার্গো ইউনিটে বৃহস্পতিবার মধ্যরাতে একটি কাঠের বাক্স থেকে ১২টি সোনার বার উদ্ধার করা হয়।
ফাইল ছবি
‘জারা ইন্টারন্যাশনাল’র নামে বাক্সটি আনা হয়েছিল বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মইনুল।
এ ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
