২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় ৩ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

ব্রাহ্মণবাড়িয়ায় একটি লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ ছিল।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 10:48 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

বৃহস্পতিবার রাতে কোড্ডায় লেভেল ক্রসিংয়ে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেওয়ার পর চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।

প্রাইভেটকারটি লাইনের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে গাড়িটি সরালে তিন ঘণ্টা পর রাত সোয়া ১২টায় ট্রেন চলাচল পুনরায় শুরু হয় বলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকারিয়া শেখ জানিয়েছেন। 

তিনি সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি রাত ৮টা ৪৩ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যায়। সোয়া ৯টার দিকে কোড্ডা রেল ক্রসিং এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনায় তিনজন আহত হয়। তারা সবাই প্রাইভেটকারের আরোহী। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রেলপুলিশ কর্মকর্তা জাকারিয়া শেখ বলেন, “দুর্ঘটনার পর সম্ভবত জনরোষের ভয়ে ট্রেনের চালক পালিয়ে যান। তবে এক ঘণ্টা পর তিনি ফিরে আসেন।”