২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে জাল নোটসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ১২ লাখ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2015, 08:23 PM

Updated : 22 Aug 2022, 12:00 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর দৌলতদিয়া থেকে আটক কাইয়ুম শেখ (৩৮) স্থানীয় চান্দু শেখের ছেলে।

র‌্যাব ৮ এর ফরিদপুর ক্যাম্পের নায়েক সুবেদার লুৎফর রহমান জানান, গোপন খবর পেয়ে বেলা ১টার দিকে র‌্যাবের একটি দল কাইয়ুমের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় এক হাজার টাকার এক হাজারটি ও পাঁচশ টাকার পাঁচশটি জাল নোটসহ তাকে আটক করে করে।

কাইয়ুমকে জালনোটসহ গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

গোয়ালন্দ ঘাট থানার এএসআই সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।