২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডালকলে ফিতায় জড়িয়ে নারী শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ডাল ভাঙানোর কলের ফিতায় জড়িয়ে এক নারী শ্রমিক মারা গেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2015, 04:13 PM

Updated : 22 Aug 2022, 11:58 AM

উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ নৌ-তদন্ত কেন্দ্রের এসআই আব্দুস সালাম জানান, সোমবার সকাল ১০টার দিকে জলিরপাড় বাজারে এ দুর্ঘটনা হয়।

নিহত দিপালী বৈরাগী (৩২) জলিরপাড় গ্রামের নিখিল বৈরাগীর স্ত্রী।

এসআই সালাম আরও জানান, বাজারের রাধা সাহার ডাল ভাঙানোর কলে কাজ করার সময় অসাবধানতাবশত ওই নারী শ্রমিকের শাড়ি হলারের ফিতায় জড়িয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান সালাম।