২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভটভটি চালক নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় মালবোঝাই ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত এক ভটভটির চালক নিহত হয়েছেন, আহত হন চার ধান ব্যবসায়ী।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 06:21 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

শেরপুর থানার এসআই রাজু কামাল জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের এ দুর্ঘটনায় ঘটে।

নিহত মকবুল হোসেন (৪০) ভবানীপুর ইউনিয়নের শিবপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

আহতরা হলেন ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের রনজু সরকার (১৮), জহুরুল ইসলাম (২২), গোলাম রসূল (৩০) এবং ছোনকার সাতারা গ্রামের জসমত আলী (৫৫)।

আহতদের মধ্যে জসমত আলীকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এসআই রাজু জানান, শেরপুর শহরে ধান বিক্রি করে ভটভটিযোগে ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে মির্জাপুরের দিকে যাচ্ছিলেন ওই ব্যবসায়ীরা।

পথে মির্জাপুরের কৃষ্ণপুর এলাকায় পেছন থেকে আসা একটি মালবোঝাই ট্রাক তাদের ভটভটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক মকবুলের মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।