পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে হাতবোমায় আহত ১
বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সীমানা প্রাচীরের বাইরে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে, যাতে আহত হয়েছেন একজন মোটর মেকানিক।
রোববার বেলা ২টার দিকে কদম ফোয়ায়ার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফটকের বাইরে রাস্তার ওপর পরপর হাতবোমা দুটি ফাটানো হয়।
বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে গিয়ে রাস্তায় দুটি দাগ দেখতে পান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী আসাদুজ্জামান প্রামানিক।
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ওই এলাকার দায়িত্বরত পুলিশ সদস্যরা।
গত ৫ জানুয়ারি থেকে চলমান অবরোধ-হরতালে এর আগেও প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ও আশেপাশের এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে।
