২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোর পাবলিক লাইব্রেরিতে অগ্নিকাণ্ড

নাটোরে সরকারি পাবলিক লাইব্রেরিতে আগুন লেগে কয়েক বছরের সংবাদপত্র, বই ও কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 01:18 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

রোববার সকাল পৌনে ৬টার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় লাইব্রেরির প্রশাসনিক কক্ষে এ ঘটনা ঘটে।

এটি দুর্ঘটনা না নাশকতা সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ বা ফায়ার সার্ভিস।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, সকাল পৌনে ৬টার দিকে পাবলিক লাইব্রেরিতে ধোঁয়া দেখে স্থানীয়রা ফায়ার ব্রিগেডে খবর দেয়। পরে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা লাইব্রেরির প্রশাসনিক কক্ষের তালা ভেঙে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওই কক্ষে রাখা গত কয়েক বছরের সংবাদপত্র, কিছু বই ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে বলে আব্দুর রউফ জানান।

আগুনের খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিএনপি জোটের চলমান অবরোধ-হরতালে দেশের বিভিন্ন স্থানে যানবাহনের পাশাপাশি ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি স্থাপনায় নাশকতার ঘটনা ঘটছে। 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নাটোর সদর থানার উপ পরিদর্শক মোহাম্মদ আবু তাহের জানান, “কীভাবে আগুন লেগেছে তা এখই বলা সম্ভব নয়। বিষয়টি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”